সুপার সাইক্লোন আম্ফান বুধবার দুপুর থেকেই দেশে তাণ্ডব চালাতে শুরু করে। আম্ফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসল। উপড়ে পড়েছে গাছপালা। বিভিন্ন স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। সতর্কতা হিসেবে গতকাল ১০ নম্বর মহাবিপদ সংকেত পর্যন্ত জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ মে) সকালে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে সংস্থাটি।
অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোরের দিকে ঘূর্ণিঝড় আম্পানস্থল নিম্নচাপে পরিণত হয়ে আরও উত্তর–পূর্ব দিকে সরে গেছে। স্থল নিম্নচাপে পরিণত হয়ে আম্পান বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরও উত্তর–পূর্ব দিকে সরে যাবে।
ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ও ৯ নম্বর বিপদ সংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। তার পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বার্তাবাজার/এমকে