কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরিব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২১ মে) ভোর সকালে উপজেলা এবং পৌর বিএনপির উদ্যেগে পৌরসভার সৈয়দগাঁও গ্রামের পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জালাল উদ্দিনের বাড়ীতে প্রায় ১০০০ হতদরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডঃ জালাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এফরান উদ্দিন মাস্টার, আতাউর রহমান মাসুদ,আব্দুর সাত্তার, পৌর বিএনপির আহবায়ক এসএম মিনহাজ উদ্দিন, যুগ্ন আহবায়ক এমদাদুর হক মাসুদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান ছোটন, আমিনুল হক জজ, ছাত্রদল নেতা মঞ্জিল আহসান, আল ইমরান, এহসানুল হক সানুসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি