কিশোরগঞ্জে ভার্চ্যুয়াল আদালতে জামিন আবেদন শুনানী শেষে দৈনিক জনতা পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন নামের এক সাংবাদিকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (২০ মে) বিকেলে কিশোরগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাবিবুল্লাহ এ আদেশ দেন।
আদালতে আসামী পক্ষের সিনিয়র আইনজীবী এম এ হান্নান এর হয়ে জামিনের শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট এ বি এম লুৎফর রাশিদ রানা।
অ্যাডভোকেট এ বি এম লুৎফর রাশিদ রানা জানান, একটি মারামারি মামলার আসামী হয়ে কারাগারে ছিলেন নাজিম উদ্দিন। বুধবার (২০ মে) ভার্চুয়াল আদালতে তার জামিন আবেদন শুনানী হয়। পরে আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।
বার্তা বাজার/এম.সি