ভয়ংকর ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বিদ্যুৎ নেই ৭ জেলায়। লোডশেডিংয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে জেলাগুলো। বুধবার (২০ মে) রাত থেকেই সিরাজগঞ্জ, পটুয়াখালী, দিনাজপুর, ঝিনাইদহ, রংপুর, নওগাঁ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় কয়েকটি এলাকায় প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরেও। তাই ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এরআগে বুধবার (২০ মে) দিনগত রাত দেড়টায় ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি মধ্যরাতে দুর্বল হয়ে উত্তরের দিকে অগ্রসর হয়ে ঝিনাইদহ জেলা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বার্তাবাজার/এসজে