ঘুর্ণিঝড় আম্ফান গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে সুন্দরবনে আঘাত হেনেছে। ঘন্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার গতিতে এটি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড করে দেয়।
আবহাওয়া অফিস থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা যায়, এ মুহূর্তে আম্পান আছে ঝিনাইদহে। এটি ঝড়ো হাওয়া সৃষ্টি করে বৃষ্টিপাত ঝড়িয়ে দুর্বল হয়ে পড়বে।
রাত পৌনে ৩টায় দেয়া শেষ খবরে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পান ঝিনাইদহে অবস্থান করছে। এদিকে রাত দুইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত গাছ ও দেয়ালচাপায় এবং নৌকাডুবিতে বিভিন্ন স্থানে ১০ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত দেড়টায় ঢাকার আবহাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি মধ্যরাতে দুর্বল হয়ে উত্তরের দিকে অগ্রসর হয়ে ঝিনাইদহ জেলা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
বার্তাবাজার/এসজে