মা’কে হারিয়ে অঝোরে কাঁদছে ছোট শিশু। ট্রাক উলটে মা মারা গিয়েছে। নিজের চোখেই হয়ত সেই দৃশ্য দেখেছে সে। এখন অপরিচিত ব্যক্তিদের কোলে কোলে ঘুরছে। চারিদিকে লোক গিজগিজ করছে। তার মধ্যেই কেউ দুধ খাওয়ানোর চেষ্টা করছেন। কিন্তু কান্না থামানো যাচ্ছে না। ক্যামেরার ঝলকানিতে ভয় পাচ্ছে শিশুটি। মাঝেই মাঝেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে।
মঙ্গলবার ট্রাক উলটে তিন মহিলা পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বিহার যাওয়ার পথে। ঘটনাস্থলেই ৩০ থেকে ৩৮ বছরের তিনজন মহিলার মৃত্যু হয়। আহত হন অনেকে। কিন্তু তিন মহিলার কোনও একজনের সন্তান। সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে এক শ্রমিক ওই শিশুটিকে কোলে নিয়ে ঘুরছেন। ক্যামেরার সামনে এসে তিনি বলছেন, ‘কী করব বুঝতে পারছি না। একে কোনও এক আধিকারিকের হাতে তুলে দেব? ওর বাবা ঝাঁসিতে থাকেন।’
বিহারের উদ্দেশে ১৭ জনকে নিয়ে বিহার যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই ১৭ শ্রমিক দিল্লি থেকে হেঁটে হরপালপুর এসে ট্রাকে চেপেছিল বিহার যাওয়ার জন্য। ট্রাক ড্রাইভার রাজিও হয়ে গিয়েছিল পৌঁছে দিতে। কিন্তু সোমবার ঝাঁসি-মির্জাপুর হাইওয়েতে ট্রাকের একটি টাকা ফেটে গিয়ে ট্রাকটি উলটে যায়।
বার্তাবাজার/কে.জ.পি