লেবাননে নতুন করে আরও ১৭ জন বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই একটি ক্লিনিং কোম্পানীতে কর্মরত। বাংলাদেশ দূতাবাস সংবাদটি নিশ্চিত করেছেন।
সরকারি রফিক হারিরি হাসপাতালে ‘অপারেটর ক্লিন’ নামের ওই কোম্পানিতে কর্মরত ১৫০ কর্মীর নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭ জন বাংলাদেশির করোনা পজিটিভ হয়েছে।
আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আক্রান্ত সবাই বৈরুতের রাসুল নাবায় এলাকায় একটি বিল্ডিংয়ে কয়েকটি ম্যাসে বসবাস করেন। এরমধ্যে এক বাংলাদেশি অসুস্থ হওয়ার পর মেডিকেলে রিপোর্ট ধরা পড়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
এরপর রাতেই সেখানে থাকা সবাইকে পরীক্ষা নিরীক্ষায় ৭ বাংলাদেশি করোনাভাইরাস সংক্রমণে শনাক্ত হয়। লেবাননের আইন শৃঙ্খলা বাহিনী রাতেই বিল্ডিংটি সিল করে দেয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানান, ওই কোম্পানি থেকে ফোন করে আমাদেরকে বিষয়টি জানান।
বার্তা বাজার / ডাব্লিও.এস