ঢাকার কেরানীগঞ্জে উপজেলা মৎস কর্মকর্তা সেলিম রেজাসহ ৪৮ ঘন্টায় নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বয়স ১৭ থেকে ৭০ এর মধ্যে ।
এ নিয়ে কেরানীগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৬ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন।
বুধবার রাত ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা মৎস কর্মকর্তা ছাড়া নতুন আক্রান্ত বাকি ২৯ জনের মধ্যে আগানগর, শুভাঢ্যা ও কালিন্দী ইউনিয়নে ৫ জন করে পজিটিভ রয়েছেন। এছাড়াও জিনজিরা ইউনিয়নে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ১ ডাক্তারসহ ১০ জন, বাস্তা(আব্দুল্লাহপুর) ও শাক্তা ইউনিয়নের ১ জন করে পজিটিভ সহ পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মী রয়েছেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এছড়া উপজেলা মৎস কর্মকর্তাসহ কেরানীগঞ্জে ১২৫ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস