যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বিশ্বে সর্বাধিক সেটা একটা “সম্মানের নিদর্শন” বলে যুক্তি দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে ট্রাম্প বলেন, “আমি এটাকে একটা সম্মান হিসাবে দেখছি, এটি অত্যন্ত ভাল লক্ষণ। কারণ এরমানে হলো আমাদের দেশে পরীক্ষা অনেক ভাল হচ্ছে।”
জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ। দেশটিতে ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৯২ হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। সেখানে নিশ্চিতভাবে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় তিন লাখ।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হবার পর সোমবার (১৮ মে) ট্রাম্প তার মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন। সেসময় সাংবাদিকদের তিনি বলেন, “দেখুন, আপনারা যখন বলেন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, তার কারণ কিন্তু আমরা অন্য সব দেশের তুলনায় অনেক বেশি পরীক্ষা করছি।”
বার্তাবাজার/কে.জে.পি