শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ৭টি ট্রলার পদ্মা নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে।প্রশাসনের নির্দেশনা অমান্য করে যাত্রী পারাপারের অপরাধে এসব ট্রলার নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
বুধবার (২০ মে) সকালে নৌ পুলিশের একটি দল ট্রলারগুলো জব্দ করে নদীতে ডুবিয়ে দেয়। নৌ পুলিশ জানায়, সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ রুটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।
কিন্তু কিছু যাত্রীকে বিকল্প উপায়ে কয়েকটি ট্রলার পারাপারের প্রস্তুতি নেয়। বিষয়টি জানতে পেরে যাত্রীদের ফেরত পাঠিয়ে ৭টি ট্রলার নদীতে ডুবিয়ে দেয়া হয়।
তবে ঘাটে ঘরমুখো মানুষের চাপ থাকলেও ফেরিগুলো মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস