লোহাগাড়ায় আরও ৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামের লোহাগাড়ায় আরও ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে লোহাগাড়া উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এদের মধ্যে নুরুল ইসলাম নামের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। আক্রান্তরা লোহাগাড়া সদর ইউনয়ন, আমিরাবাদ ইউনিয়ন ও বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা প্রাপ্ত রিপোর্টে তাদের দেহে করোনা পজিটিভ আসে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বুধবার রাতে এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্ত ব্যাক্তিরা সুস্থ হয়ে না উঠা পর্যন্ত হোম আইসোলেশনে থাকবেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেয়া হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর