সাভার পৌর মেয়রের ৪শ’ কর্মহীনদের নগদ অর্থ প্রদান

ঢাকার সাভারে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি অসহায় ও কর্মহীন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। বুধবার (২০ মে) বিকালে সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের ৪০০ পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন তিনি।

এসময় সাভার পৌর মেয়র জানান, করোনায় সাভার পৌরসভার কর্মহীন, অসহায় ও দরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আমার নিজস্ব তহবিল হতে সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের ৪০০ পরিবারের হাতে এই নগদ অর্থ প্রদান করেছি। এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মেয়রপুত্র ফারুক হাসান তুহিন, সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা কামরুল আহসান সোনাহর, পৌর আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সাত্তার, ঢাকা জেলা ছাত্রলীগ (উত্তর) সভাপতি সাইদুল ইসলাম ও সাভার পৌর যুবলীগ নেতা কামরুল হাসান শাহিন প্রমূখ৷

প্রসঙ্গত, বর্তমান করোনা পরিস্থিতির কারণে সাভার পৌরসভার সকল ওয়ার্ডের কর্মহীন মানুষদের জন্য নিজ তহবিল থেকে ৪০০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে ২০ লক্ষ টাকা ঈদ উপহার প্রদান করবেন সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি। তার‌ই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) প্রথম ধাপে পৌরসভার ৪নং ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। এর দ্বিতীয় ধাপে আজ (বুধবার) ৬নং ওয়ার্ডের ৪০০ কর্মহীন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হলো।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর