ফেনীতে নতুন করে আরও ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ জন। নতুন আক্রান্ত ওই ব্যাক্তির বাড়ি দাগনভুঞা উপজেলায়।
ফেনীর সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোট আক্রান্তদের মধ্যে জেলার সদর উপজেলায় ২২ জন, পরশুরামে ৬জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ১১জন, সোনাগাজী উপজেলায় ৭জন ও ফুলগাজী উপজেলায় ৪জন আক্রান্ত হয়েছেন। পার্শ্ববর্তী উপজেলা মিরসরাই্, চৌদ্দগ্রাম ও সেনবাগের তিন বাসিন্দা ফেনী জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করলে পজেটিভ আসে। ইতোমধ্যে আটজন সুস্থ ও দুইজনের মৃত্যু হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস