এনআরবি ব্যাংকের অর্থায়নে ব্যাংকের পরিচালক মোঃ জামিল ইকবালের সার্বিক তত্ত্বাবধানে সিলেটের বিভিন্ন অঞ্চলে হতদরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের আকাখাজনা (বড়বাড়ি) ব্যাংকের পরিচালক জনাব মোঃ জামিল ইকবাল এর নিজ গ্রামে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সরোয়ার হোসেন,কুরার বাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু তাহের,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, দিপু চক্রবর্তী, এনআরবি ব্যাংকের কর্মকর্তা জনাব মাহবুব হোসেন চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
বার্তা বাজার / ডাব্লিও.এস