লালমনিরহাট জেলার আদিতমারী থানার প্রধান ফটকে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে।বুধবার(২০ মে) বিকালে ট্যানেলটি উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(এ সার্কেল) শফিকুল ইসলাম,আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম,কমিউনিটি পুলিশিং ইউনিট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।
পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম) জানান করোনা ভাইরাস এর সংক্রামন প্রতিরোধে এই জীবাণুনাশক ট্যানেলটি স্থাপন করা হয়েছে। উল্লেখ্য যে করোনা ভাইরাস প্রতিরোধে এবং করোনা পরিস্থিতি চলমান সময়ে জেলা পুলিশ এর ভূমিকা প্রশংসনীয়।
কেএ/বার্তাবাজার