ঢাকার সাভারে একজন সাংবাদিক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন! তিনি সাভারের আশুলিয়ায় বসবাস করেন বলে জানা গেছে। বুধবার (২০ মে) তার নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসে। তাকে নিয়ে সাভার উপজেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২১৪ জন!
এব্যাপারে মুঠোফোনে ওই সাংবাদিক এই প্রতিবেদককে জানান, দুইদিন আগে অসুস্থ বোধ করায় তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। আজ (বুধবার) রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং তার পরিবারের বাকি সদস্যদেরকেও করোনা টেস্ট করাবেন বলেও জানান তিনি।
এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্টোল) ডা. ফেরদৌসী আক্তার জানান, গতকাল মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৬৫ জনের। এর ভিতরে মোট করোনা পজিটিভ এর সংখ্যা ২১৪ জন। ‘হোম আইসোলেশনে রয়েছেন ৯২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৩ জন।
তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার (১৯ মে) ৮৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো, তারমধ্যে ৬ জনের নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে।
ইতোমধ্যে সাভার উপজেলায় আক্রান্তদের ভিতরে মোট ৪ জন মারা গেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।
এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলায় বুধবার (২০ মে) বিকাল ৫টা পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৭১৮ জনের। এদের ভিতর এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন মোট ৩৬ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ধামরাই উপজেলায় নতুন আক্রান্ত হয়েছেন মোট ৯ জন। এরা সবাই উপজেলার সেনাইল, রোয়াইল, পাঠানটুলা, ছোট চন্দ্রাইল, তেতুলিয়া, ভাড়ারিয়া, কালামপুর, সুতিপাড়া এবং ইসলামপুর এলাকার। আক্রান্তদের ভিতর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭ জন এবং এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে এই উপজেলায় কেউ মারা যান নাই বলেও জানান তিনি।
কেএ/বার্তাবাজার