করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের এই ভয়াবহ সময়ে ‘সাভার ভলেন্টিয়ার ফাউন্ডেশন’ পথশিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এলো। বুধবার (২০ মে) বিকালে সাভার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুরে প্রায় একশো’ পথশিশুদের মাঝে ‘ঈদ উপহার’হিসেবে পরিধানের নতুন কাপড় বিতরণ করেন এই সংস্থার প্রধান লিজা আক্তার।

গণমাধ্যমকে ‘সাভার ভলেন্টিয়ার ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সাভার থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লিজা আক্তার জানান, করোনা পরিস্থিতিতে দেশ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে। এর ভিতরে সামনে ঈদ আসন্ন। ঠিক এই অবস্থায় এই সংস্থার পক্ষ থেকে আমার ব্যক্তিগত অর্থায়নে ছিন্নমূল পথশিশুদের ঈদ আনন্দকে আরও ফলপ্রসু করার জন্যই ‘ঈদ উপহার’ দিয়েছি।

তিনি আরও জানান, ‘সাভার ভলেন্টিয়ার ফাউন্ডেশন’ নামের এই সংস্থাটি সম্পূর্ণ আমার নিজস্ব ‘ডোনেশন’ এ চলে। আজ (বুধবার) সাভার বাসস্ট্যান্ড এলাকার এবং সাভার থেকে হেমায়েতপুর আসার পথে প্রায় একশো’ পথশিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করেছি। ছেলেদের জন্য টি-শার্ট ও প্যান্ট এবং মেয়েদের জন্য জামা। এছাড়াও তাদের মাঝে আমার পক্ষ থেকে ইফতার সামগ্রীও বিতরণ করেছি।
ঈদের দিন সকালেও তিনি এসব পথশিশুদের জন্য রান্না করা খাবার বিতরণ করবেন বলেও জানান ‘সাভার ভলেন্টিয়ার ফাউন্ডেশন’এর এই মানবিক নারী উদ্যোক্তা।
কেএ/বার্তাবাজার