খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় পিছলাতলা এলাকায় পিকাপের চাপায় মোঃ মন্জুরুল (২২) নামের এক মোটরসাইকেল
আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফটিকছড়ির ভুজপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন জানান আজ (২০মে) বুধবার বিকাল ৫টার দিকে মানিকছড়ি বাজারের দিক থেকে হাতিমুড়া যাওয়ার সময় মোটর সাইকেল যাত্রীকে পিছলাতলায় এলাকায় জালিয়াপাড়া হতে আসা একটি পিকআপ মোটর সাইকেল আরহীকে চাপা দেয়।
ঘটনাস্থল থেকে আহত অবস্থা হাসপাতাল আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গাড়ীটি ও ডাইভার আটক আছে। এই ঘটনায় আইনি প্রস্তুতি চলছে।
কেএ/বার্তাবাজার