সম্প্রতি আফগানিস্তানের একটি হাসপাতালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আর সেখানে গায়ে দুইটি গুলি লেগেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল একটি নবজাতক শিশু। এ সময় অন্যদের সঙ্গে আহত হয় আমেনা নামের এক শিশু। তার শরীরে দু’টি গুলি লাগার পরও প্রাণে বেঁচে যায় নবজাতক আমেনা।
ভয়াবহ সেই হামলায় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে সেই সর্বকনিষ্ঠ। সন্ত্রাসী হামলায় আমিনার মায়েরও মৃত্যু হয়।
গত ১২ মে দেশটির রাজধানী কাবুলের দাশত-ই-বারচি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৪ জন নিহত হন। যার মধ্যে ১৬ জন প্রসূতি, ৬ নবজাতক ও ২ জন চিকিৎসক রয়েছেন। কিন্তু কচি শরীরের পায়ে দু’টি গুলি লাগার পরও অলৌকিকভাবে বেঁচে যায় আমেনা। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির বাবা ও চিকিৎসকরা তার বেঁচে থাকার খবর নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি