পঞ্চগড়ে নতুন করে ঢাকা ফেরত আরও স্বামী স্ত্রীসহ তিন জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরা সবাই ঢাকা ফেরত। এদের মধ্যে স্বামী (৩৫) ও তাঁর স্ত্রীর (৩০) বাড়ি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ব্রম্মতল গ্রামে এবং এক যুবকের (২০) বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের কামাতপাড়া গ্রামে।
এ নিয়ে জেলায় মোট ২৭ জন করোনা পজেটিভ শনাক্ত হল। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান আজ রাতে এ তথ্য নিশ্চিত করেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আজ বুধবার ২৮ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে তিনজনের পজিটিভ হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী জানান, ঢাকা থেকে ফেরার পর ওই স্বামী-স্ত্রীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে। গত ১৭ মে এদের নমূনা সংগ্রতহ করে ১৮ মে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার এদের রিপোর্ট পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ৮৯৪ জনের মধ্যে ৮১৫ জনের পরীক্ষার ফলাফলে ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনামূক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন। অন্য আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
কেএ/বার্তাবাজার