রামগঞ্জে নাগমুদ জুনিয়র যুব ক্রিড়া সংঘের রামাদান প্যাকেজ বিতরণ

করোনাভাইরাস সংক্রমণের কারনে কর্মহীন,অসহায়, মধ্যবিত্ত ২০০ টিরও বেশি পরিবারের মাঝে রামাদান প্যাকেজ নামে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার(২০ই মে) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন নাগমুদ জুনিয়র যুব ক্রিড়া সংঘের উদ্যোগে আশিয়া ইন্টারন্যাশনালের অর্থায়নে এই রামাদান প্যাকেজ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

রামাদান প্যাকেজের মধ্যে ছিল মুড়ি,লাচ্ছি সেমাই, তৈল, কন্ডেন্স মিল্ক,ডাল, ছোলা বুট,পেয়াজ, চিনি, বাদাম, কিসমিস সহ নানান উপকরণ।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ,আবুল বাশার, আবুল খায়ের মুকছুদি, সাংবাদিক মাহমুদ ফারুক,উপদেষ্টা ফারুক হোসেন পাটওয়ারী, মনির মাষ্টার, বেলায়েত হোসেন মুকছুদি,সাংবাদিক আবদুর রহমান,সংগঠনের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন রনি, সভাপতি ফয়সাল মাহমুদ,সিনিয়র সহ-সভাপতি ইউনুছ খান সোহেল, সাবেক সভাপতি হারুনুর রশিদ,সিনিয়র সদস্য আবদুর রহিম,আবু ইউসুফ সুমন, জহির পাটওয়ারী,সহ-সভাপতি ফাহিম আহমেদ,যুগ্ন সম্পাদক রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক রাশেদ আলম, দপ্তর সম্পাদক শাহজালাল ফাহাদ,সহ ক্রীড়া সম্পাদক ফাহাদ পাটওয়ারী,ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন পাটঃ, শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক ইফতেখার আলম সহ প্রমুখ।

নাগমুদ জুনিয়র যুব ক্রিড়া সংগঠনের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন বলেন,দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে নাগমুদ জুনিয়র যুব ক্রিড়া সংঘের সদস্যদের অক্লান্ত পরিশ্রম আর সকলের সহযোগিতায় অসহায়, কর্মহীন, মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ইফতারসামগ্রী,রামাদান প্যাকেজ বিতরণ করা হয়েছে।

ইনশাআল্লাহ এর ধারা অব্যাহত রেখে কাজ করে যাবে নাগমুদ জুনিয়র যুব ক্রিড়া সংঘ।এসব কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে নাগমুদ জুনিয়র যুব ক্রিড়া সংঘের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর