“কৃষক বাঁচলে বাঁচবে দেশ”- মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তির প্রতি শ্রদ্ধা দেখিয়ে ঢাকার সাভারে কৃষকদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এলেন মাসুদ চৌধুরী! ঢাকা জেলা আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বুধবার (২০ মে) সাভার পৌর কৃষক লীগের কার্যালয়ে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাভার উপজেলা ও পৌর এলাকার কৃষকদের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

গণমাধ্যমকে এসময় মাসুদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। আর তিনি আমাদের দলীয় নেতাকর্মীদের এটাও নির্দেশ দিয়েছেন যে, এই ঈদে একটি মানুষও যেন না খেয়ে থাকে না। আমি আমার সামর্থ্য অনুযায়ী মূলত মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করার জন্যই কৃষকের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও জানান, করোনা ভাইরাসের কারণে সাভারের যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের দুর্দশা লাঘবে সেই করোনার শুরু থেকেই কাজ করে যাচ্ছি। এই এলাকায় একজন মানুষও যেন অনাহারে কষ্ট না পায় সেটা দেখার দায়িত্বও আমাদের। তাই এই খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

ঈদ উপহার প্রদানের সময় সাবেক ছাত্রনেতা ও ঢাকা জেলা আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে আরও উপস্থিত ছিলেন- সাভার থানা কৃষক লীগের সভাপতি আহসান হাবীব, কৃষক লীগ নেতা আব্দুল মতিন প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেএ/বার্তাবাজার