অসহায় পরিবারের পাশে খাদ্য সহায়তার পাশাপাশি ভাসমান শিশুদের কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা পুলিশ। ঈদ-উল-ফিতর উপলক্ষে ভাসমান শিশুদের নতুন জামা কাপড় কিনে দেয় ময়মনসিংহ নারী পুলিশ কল্যাণ সমিতি।
বুধবার (২০ মে) নগরীর বিভিন্ন স্থানে ভাষমান পথশিশুদের নতুন জামা কাপড় পড়িয়ে দেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

করোনা দুর্যোগে কর্মহীন অসহায় মানুষ যেখানে দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকা দায়, সেখানে সন্তানদের ঈদের জামা কাপড় কেনা পরিবারের পক্ষে অসম্ভব প্রায়। কিন্তু অবুঝ শিশুরা তো কোন দুর্যোগ জানে না, মানে না, বুঝতে চায় না। এসব শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের সহধর্মিণী ময়মনসিংহ নারী পুলিশ কল্যাণ সমিতির সভানেত্রী কানিজ আহমার।
ইতোমধ্যে করোনার প্রভাবে অসহায় এবং কর্মহীন হয়ে পরা মানুষদের নিজ উদ্যোগে সহায়তা দিচ্ছে ময়মনসিংহ জেলা পুলিশ। কখনো খাবার সামগ্রী আবার কখনো খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছেন অসহায়দের ঘরে ঘরে।
কেএ/বার্তাবাজার