“শিমুলিয়া ঘাট দিয়ে কেউ পার হতে পারবেনা”- এসপি মুন্সীগঞ্জ

‘মুন্সীগঞ্জের এই রুটটি ব্যাবহার করে কেউ যাতায়াত করতে পারবেননা। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা কঠোর অবস্থানে আছি। শিমুলিয়া ঘাটে মানুষেকে ভীড় না করার অনুরোধ রইল।’ বুধবার (২০ মে) বেলা ৩টায় শিমুলিয়া ঘাট পরিদর্শনে গিয়ে এমনটা জানালেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম।

প্রশাসনের কড়া অবস্থানের জন্য মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপস্থিতি নেই। পদ্মা পাড় হওয়ার আশায় কেউ ঘাটের দিকে আসছেন না। নেই কোন যাত্রীবাহী গাড়িও। পুরো শিমুলিয়া ঘাট ফাঁকা। ঘাট এলাকায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতেও চেকপোস্ট গুলোতে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা রয়েছে। বুধবার এমন চিত্রই দেখা গেল।

মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সিরাজুল কবীর জানালেন, ঘাট এলাকায় কোন যাত্রীবাহী গাড়ি ও যাত্রীদের উপস্থিতি নেই। প্রায় একশ মতো পণ্যবাহী ট্রাক আছে। জরুরি পরিসেবার গাড়ি ব্যাতিত কোন গাড়ি পাড় করা হবেনা। মধ্যরাতে ও সকালের দিকে কিছু লাশবাহী গাড়ি পার করা হয়েছে। শিমুলিয়া ঘাটের এমন পরিস্থিতিতে অনেকটা স্বস্থি ফিরে এসেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর