মুন্সীগঞ্জে বুধবার চিকিৎসকসহ আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্ত সংখ্যা ৪৬০। নতুন আরও ১৪ জন সুস্থ হয়েছে। এই নিয়ে জেলায় করোনা জয় করলেন ৯০ জন।
করোনায় মারা গেছেন ১৪ জন। নতুন ১৭ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১০ জনের মধ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের একজন পুরুষ স্টাফ (৫৩), মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পুরুষ (২৫), লৌহজং উপজেলায় ১ জন, গজারিয়ায় ৩ জন, সিরাজদিখানে ২ জন ও শ্রীনগর উপজেলায় ১ জন। বুধবার টঙ্গীবাড়ি উপজেলায় নতুন করোনা শনাক্ত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।
সিভিল সার্জন তথ্যানুযায়ী মুন্সীগঞ্জ জেলায় ৪৬০ জনের করোনা শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় করোনা শনাক্ত ২শ’ ছুই ছুই করছে। বুধবার আরও ১০ জনের করোনা শনাক্ত হওয়ার পর এই সংখ্যা এখন ১৯৯। সিরাজদিখানে এই সংখ্যা ৬৮, গজারিয়া উপজেলায় করোনা শনাক্ত এখন ৬৩, শ্রীনগর উপজেলায় ৪৮, লৌহজং উপজেলায় ৪৩ এবং টঙ্গীবাড়ি উপজেলায় ৩৯ জন।
কেএ/বার্তাবাজার