নীলফামারীর ডিমলায় কর্মহীন অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে সমাজসেবা অধিদপ্তর।
বুধবার বিকেলে ডিমলা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ হতে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তা নদীর চর ও ডিমলা সদর ইউনিয়নের গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার ও ডিমলা সমাজসেবা অধিদপ্তরের কারিগরি প্রশিক্ষক মাসুদার রহমান উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার