দক্ষিণখানে বরাদুল আলম চান্দু’র উদ্যোগে দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি’র নির্দেশে দক্ষিণখান ইউনিয়ন যুবলীগ দক্ষিণ এর সাধারন সম্পাদক বরাদুলআলম চান্দু’র উদ্যোগে করোনা প্রাদুর্ভাব এর কারণে কর্মহীন অসহায় ও দুস্ত ৩০০ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আজ দুপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ও ভারপ্রাপ্ত সভাপতি মোঃজাকির হোসেন বাবুল এই খাদ্যসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দক্ষিণ খান ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর