সাঁটারের ভিতরে বেচাকেনা: হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট

নিষেধাজ্ঞা অমান্য করে ঈদ বাজার করতে বাইরে থেকে সাঁটার নামিয়ে দোকানে অবস্থান করছিল ক্রেতা-বিক্রেতা। উপস্থিতি টের পেয়ে ছুটে যান ভ্রাম্যমান আদালত। জুতা বেচাকেনারত অবস্থায় হাতেনাতে ধরে ৪ ক্রেতা ও দোকানদারকে।

ঘটনাস্থলে ৪ ক্রেতার প্রত্যেককে একশ টাকা করে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার) আব্দুল্লাহ আল নোমান। এ সময় ওই দোকানিকেও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বুধবার দুপুরে শহরের চৌরাস্তা সংলগ্ন জুতার মার্কেটে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকারকর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত ১০ মে। কিন্তু সরেজমিনে দেখা যায়, এসব প্রতিষ্ঠানে আগত ক্রেতা-বিক্রেতা সরকারকর্তৃক প্রদত্ত শর্তসমূহ মেনে চলার বিষয়ে অবহেলা প্রদর্শন করছেন। ঠাকুরগাঁওবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ১৮মে থেকে কাপড়, তৈরী পোশাকের দোকান, কসমেটিক ও জুতার দোকানসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর