ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫০০ পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে সংসদ সদস্যের পক্ষ থেকে। বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার বিতরণ কাজের উদ্বোধন করা হয়।
করোনারভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে অসহায পরিবার গুলো মানবেতর জীবন যাপন করছে। সংকটের দিনে ঈদ দরোজায় কড়া নাড়ছে। দুর্যোগের দিনে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইমামের পক্ষ থেকে। বুধবার স্থানীয় চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার বিতরণ উদ্বোধন করা হয়। উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৫০০ পরিবারে সংসদ সদস্যের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।
সংসদ সদস্যের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ বুধবার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আবদুল হাদী, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবদুল মতিন, উপজেলা ছাত্র সমাজের সভপতি এইচএম সারোয়ার প্রমুখ।
বার্তা বাজার/টি.সি