কুমিল্লার তিতাস উপজেলায় গরীব ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ক্লিন গ্রীন বাংলাদেশের উদ্যেগে ৭০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার শাহপুর পুর আনোয়ারুল হক দাখিল মাদ্রাসা মাঠে সংগঠনের সমন্বয়ক মোঃ আতাউর রহমানের নেতৃত্বে এসব খাদ্য বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে,পোলাও চাউল,সেমাই, চিনি,কিচ-মিচ,দুধ।
এসময় উপস্থিত ছিলেন, মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকার,সাবেক ইউপি সদস্য হাজী আঃ রহমান,সমাজ সেবক আলউদ্দিন,বন্দর আলী,নুর মোহাম্মদ,হানিফ মিয়া,দুলাল মিয়া,জসিম উদ্দিন প্রধান প্রমূখ।
কেন্দ্রীয় কমিটিরি সদস্য ও তিতাস উপজেলা শাখার সমন্বয়ক মোঃ আতাউর রহমান তার বক্তব্যে বলেন, তাদের সংগঠনের পক্ষ থেকে দেশকে পরিস্কার পরিছন্ন করে বৃক্ষ রোপন করে সবুজায়ন করা এবং অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করা। সদস্য আফতাজুর রহমানের পরিচালনায় ঈদ উপহার বিতরনে সার্বিক সহযোগিতা করেন,কামরুল ইসলাম,ইব্রাহিম,ফয়সাল, নিরব,কাউসার,ছালে মুছা,নাইম ইসলাম।
বার্তা বাজার/টি.সি