পঞ্চগড়ে প্রভাব পড়বে ঘূর্ণিঝড় আম্ফানের

পঞ্চগড়েও প্রভাব পড়বে বঙ্গপোসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় আম্ফানের। বাংলাদেশে আঘাত হানলেই আগামি বৃহস্পতি, শুক্র ও শনিবার ২১,২২ও ২৩ মে এর প্রভাবে ভারীবর্ষনের সম্ভাবনা দিয়েছে পঞ্চগড়ের তেতুঁলিয়া প্রথম শ্রেনী আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম। তিনি জানায় ঐ তিনদিন ভারীবর্ষনের সাথে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের বরাত দিয়ে রহিদুল ইসলাম বলেন যদি আম্ফান বাংলাদেশে আঘাত হানে তাহলে আগামি বৃহস্পতিবার ২১ মে সকাল ছয়টার পরথেকে পঞ্চগড়ে আম্ফানের প্রভাব পড়তে শুরু করবে। সেদিন সকাল হতে শুরু হবে হাল্কা বৃষ্টি এরপর বেলা বারটার পর ভারীবর্ষন শুরু হবে। সন্ধ্যা ছয়টা নাগাদ বৃষ্টিপাতের পরিমান কিছুটা কমে যাবে।

আর আগামি শুক্রবার ২২মে ও শনিবার ২৩ মে দিন রাত একটানা ভারী বর্ষন চলবে এরপর শনিবার সন্ধ্যা ছয়টার পর আম্পান বাংলাদেশে থেকে ফিরে যাওয়ার পর বৃষ্টিপাতের পরিমান কমে যাবে । তবে রবিবার ২৪ মে দুপুর বারটায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় রহিদুল ইসলাম। এদিকে পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদ এর সভাপতি, সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদুল বারী বাবু জানায় যেহেতু হিমালয়ের কাছাকাছি পঞ্চগড়ের অবস্থান এজন্যই পঞ্চগড়ে এর হাল্কা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

কারণ আম্ফান বঙ্গোপোসাগড়ে সৃষ্ট ঘূর্ণিঝড় দেশের উপকুলবর্তি এলাকায় সতর্কতা জরুরি তবে আম্ফান যদি বাংলাদেশে আঘাত হানে তাহলে হিমালয় পর্যন্ত বিস্তিৃতি ঘটতে পারে এবং হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যাওয়ার সময় পঞ্চগড়ে ভারীবর্ষন হতে পারে। এ সময় পঞ্চগড়ের কৃষকদের জন্য সতর্কতা হল জেলার বোর ধানগুলো যাতে ২০মে এর মধ্যে কেটে ঘরে তুলে নেয়।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর