রাতের অন্ধকারে বাড়ি বাড়ি উপহারের প্যাকেট পৌছে দিয়েছে ‘‘প্রত্যয়’’

নিস্তব্ধতার রুদ্ধতা ভেঙে অসমতার দ্বন্দ্ব ঘুছানোর অভিপ্রায় নিয়ে যাত্রা শুরু হয়েছিলো প্রত্যয়ের।

একটি সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠার ১০ বছরে প্রত্যয় প্রতি বছর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড দ্বারা পাশে থেকে মাগুরার মানুষের। শ্রীপুর উপজেলার সব্দালপুরের কিছু উদ্যমী তরুনদের হাতে প্রত্যয়ের গড়ে উঠা।

শতাব্দীর ভয়াবহতম মহামারী তেও প্রত্যয় শুরু থেকেই কাজ করে গেছে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন সেবামূলক কাজ দ্বারা।

মার্চের শেষ সপ্তাহে যখন পুরো বাংলাদেশ করোনায় থাবায় স্থবির হয়ে গেছে তখন তারা বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধি সহ হাত ধোয়ার সাবান বিতরণ, মাস্ক বিতরণ, জীবানু নাশক স্প্রে করে তাদের কার্যক্রম শুরু করে। পবিত্র রমজান মাস শুরু হবার পূর্বেই মাগুরায় ১৭০ টি অসহায় পরিবার কে রাতের অন্ধকারে চাল-ডাল-আলু-তেল-সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট পৌছে দিয়েছে।

রমজান মাস জুড়েও তারা প্রশাসনের তালিকার সাথে সমন্বয় করে যারা সাহায্য পায় নি তাদের নিকটে পৌছে দিয়েছে তাদের উপহারের প্যাকেট। এপর্যন্ত প্রায় ২৫০ পরিবারকে সহায়তা করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে। এছাড়া গত ১০ বছরের ন্যায় এবার ও ২৯ শে রমজানে পাচ শতাধিকের বেশি ইফতার বিতরণ করার উদ্যোগ নিয়েছে তারা।

প্রত্যয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ফাইম রেজা প্রিন্সের পরিচালনায় ও স্থানীয় সুহৃদ জন দের সহযোগিতায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শ্রীপুর এর কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র তৌকির আহমেদ তপু নিজে বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর