আলফাডাঙ্গায় একদিনে ১৩ জনের করোনা শনাক্ত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

বুধবার দুপুরে “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা” কর্মকর্তা নাজমুল হাসান বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় আলফাডাঙ্গা উপজেলায় নতুন করে যে ১৩ জনের করোনা পজেটিভ এসেছে তার মধ্যে রয়েছে একজন অজ্ঞাত মৃত পাগল ব্যক্তি। গত সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর বাজারের চৌরাস্তা এলাকায় ওই পাগল মারা যায়। পরে ওই পাগলটির নমুনা সংগ্রহ করে পাঠালে তারও করোনা পজিটিভ এসেছে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে উপজেলার বাজড়া এলাকার ৫ জন, কুচিয়াগ্রাম এলাকার ৫, চান্দড়া ও নওয়াপাড়া এলাকার ১ জন করে। এদের সকলেই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তি বা তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

জানা যায়, ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত আলফাডাঙ্গা উপজেলার আয়তন ১২৮ বর্গ কিলোমিটার। ছোট এ উপজেলায় খুব দ্রুত হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। যে হারে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তাতে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হচ্ছে। এদিকে নতুন করে অজ্ঞাত ওই পাগল ব্যক্তির করোনা শনাক্ত হওয়ায় অনেকে চরম দুঃশ্চিতায় রয়েছেন। কারণ ওই পাগল ব্যক্তি মৃত্যুর পূর্বে বাজারের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতো বলে জানান স্থানীয়রা।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান বার্তা বাজারকে জানান, ‘আক্রান্তের প্রত্যেকের বাড়ি লকডাউন ও করোনা আক্রান্ত রোগীর করণীয় সম্পর্কে অবগত করা হয়েছে।’

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর