করোনা আক্রান্ত স্বামীর মৃত্যুর একদিন পরেই স্ত্রীর মৃত্যু

নরসিংদীর মাধবদীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শরীফ হোসেন মোক্তার (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যুর একদিনের মাঝেই তার স্ত্রী সামিউন বেগমও (৫০) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তারা দুজনই সদর উপজেলার মাধবদী থানাধীন নুরালাপুর গ্রামের বাসিন্দা।

মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, মৃত শরিফ মোক্তার ওপেন হার্ট সার্জারী করা একজন রোগী ছিলেন। এছাড়াও বহু রোগে তিনি আক্রান্ত ছিলেন। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে হৃদরোগের চিকিৎসার জন্য ভর্তি হলে তার করোনা পরীক্ষা করে পজেটিভ ধরা পরে। পরবর্তীতে তার স্ত্রীর নমুনা পরীক্ষা করেও করোনা শনাক্ত হওয়ায় দুজনকেই আইসোলেশোনে রাখা হয়।

সেখানেই সোমবার বিকালে মারা যান শরিফ মোক্তার। একইদিন রাত ১০ টায় নরসিংদী করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহবায়ক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহ আলম মিয়ার উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। পরদিন মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় তার স্ত্রীও মারা যান

এব্যাপারে নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তারা দুজন আমাদের রোগি না হওয়ায় এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা। ”

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর