নীলফামারীর ডিমলায় জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সন্তানের গলায় ছুরি চালানো পিতাকে আটক করেছে পুলিশ।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মসিদুল (৩৫)’র সাথে একই গ্রামের শনে আলীর ছেলে হাফিজুল ইসলামের (৪৫) এর ৭০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিরোধপুর্ন জমিতে মসিদুল একটি ঘর উত্তোলন করলে। প্রতিপক্ষ হাফিজুল ইসলাম ও তার লোকজন মসিদুলের ঘর ভাংচুর করে। প্রতিপক্ষকে ফাঁসাতে মসিদুল প্রকাশ্যে তার ৪ বছরের শিশুকন্যা সুমি আক্তারের গলায় ছুরি চালায়।
এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে ডিমলা হাসপাতালের নিয়ে আসে। শিশুটির অবস্থা আশঙ্খাজনক হওয়ায় ডিমলা হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য আহত শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘঁটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘঁনাস্থল থেকে শিশুটির পিতাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তা বাজার/পি.বি