দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের ১৩ জনই পুরুষ। দেশে এখন পর্যন্ত ৩৮৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৭ জন। এদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৮ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২১৪ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৭ জন।
বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬১৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২১৪ জন। মৃত ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং বাকী তিনজন নারী।
এর আগে, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার এক হাজার ২৫১ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।
বার্তাবাজার/এমকে