চলমান করোনাভাইরাস জনিত দুর্যোগ পরিস্থিতিতে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পঞ্চগড় জেলার ৫ উপজেলায় প্রায় ২০০ জন কর্মহীনদের মাঝে সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা বিতরণ করেছে ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতি।
আজ দুপুরে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার জেলার বোদা,দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক প্যাকেটে চাল,ডাল, তেল,সাবান ইত্যাদি বিতরণ করা হয়েছে।
এ সময় সংগঠনটির সদস্যরা জানান,চলমান করোনা পরিস্থিতিতে পঞ্চগড়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের এ দুর্দিনে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। তাদের এ দূর্দশা লাঘবে আমাদের সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ খাদ্য সহায়তা বিতরণ করা হলো। যাতে করে তাদের কষ্ট একটু হলেও লাঘব হয় এটাই আমাদের প্রত্যাশা।
খাদ্য সহায়তা বিতরণকালে সংগঠনটির কার্যকরী সদস্য মো. সায়েদ উল হাসান,খালেদ শামস্ প্রধান রুম্মান, মো. এমরান আল আমিন,আবু দেলোয়ার হোসেন রুবেল, মোক্তার আলম মুক্তা, বিমল চন্দ্র,সৌরভ হোসাইনসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। #
বার্তা বাজার/পি.বি