প্রানঘাতি করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে লালমনিরহাটের ঐতিহ্যবাহি অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী।
বুধবার (২০ মে) সকালে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে শারীরিক দূরুত্ব বজায় রেখে এসব ঈদ উপহার প্রদান করা হয়।
শুধু সংস্কৃতির উন্নয়নে নয়। দেশের সকল ক্লান্তিকালে আর্ত মানবতার সেবায় সবসয় একধাপ এগিয়ে থাকা কালীগঞ্জ অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী করোনা প্রাদুর্ভাবেও পিছিয়ে নেই। সংগঠনটির সম্পাদক সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে প্রভাষক রাকিবুজ্জামান আহমেদ নিজ অর্থায়নে কর্মহীন মানুষদের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন। যা অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী কর্মহীন মানুষদের হাতে পৌছে দিয়েছেন। আগামী দিনেও এ সংগঠনটি আত্নমানবতার সেবায় কাজ করবে বলে জানান সংগঠনটির যুগ্ন সম্পাদক উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা।
অন্বেষা শিল্পগোষ্ঠী’র সিনিয়র সহ সভাপতি কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, সংগঠনটির যুগ্ন সম্পাদক উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, সংগঠনটির সহ সভাপতি বাবু ভবেশ চন্দ্র রায় ও আজাদ আলী প্রমুখ উপস্থিত থেকে দুই শতাধিক পরিবারকে ঈদ উপহার তুলে দেন।
বার্তা বাজার/টি.সি