মৃত ১৬ জনের ব্যাপারে যে সব তথ্য জানা গেল

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে দেশে আরও ১৬ জনের প্রাণহানী হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন ৩৮৬ জন মানুষ।

বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, দেশে গত একদিনে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়া ১৬ জনের মাঝে ১৩ জনই পুরুষ বাকি ৩ জন নারী। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রংপুরে ৩ জন ও সিলেটে ১ জন।

তিনি আরও বলেন, মৃত ১৬ জনের মাঝে ১২ জন মারা গিয়েছেন হাসপাতালে বাকি ৪ জন বাসাতেই মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় মৃতদের মাঝে একজন শিশু রয়েছেন। ২১ থেকে ৩০ বছর বয়সী আছেন ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স এমন আছেন ১ জন। একইসাথে ৪১ থেকে ৫০ বছর বয়সী লোক আছেন ১ জন। তাছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ জন ও ৬০ বছরের বেশি বয়স্ক লোক আছেন ৭ জন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার এক হাজার ২৫১ জন। মৃত্যু হয়েছে ২১ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর