লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাছিমপুর কর্মকার বাড়ীর শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রজী সনাতন হরিসভা মন্দির কমিটির পক্ষ থেকে সাড়ে ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
আজ (বুধবার) বেলা ১২টায় চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে মাছিমপুর কামারহাঁট মন্দিরের সামনে দুস্থ্য পরিবারের সদস্যদের হাতে খাবার প্যাকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
প্রধান উদ্যেক্তা অমৃত কর্মকারের সার্বিক ব্যবস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন, প্রদীপ কর্মকার, বিলম কর্মকার ও রবি কর্মকার সহ প্রমুখ।
বার্তা বাজার/টি.সি