আগামী ১৫ দিনে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ উর্ধ্বগতির দিকে। এমন সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান ও অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান জানিয়েছেন আগামী ১৫ দিন এই বৃদ্ধি আরও বাড়তেই থাকবে। একইসাথে বাংলাদেশে আক্রান্তের সর্বোচ্চসীমার কাছাকাছি চলে এসেছে বলেও তিনি জানান।

বুধবার (২০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

হাবিবুর রহমান খান জানান, আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে স্পষ্ট বুঝা যাচ্ছে আমরা আক্রান্তের সর্বোচ্চসীমায় চলে এসেছি। ঈদের পরপরই সেখানে পৌছে যাবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, কয়েকটি ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। দেশের ৫টি প্রতিষ্ঠান ওষুধ উৎপাদনে গিয়েছে। এ পর্যন্ত ৪২টি ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা চলছে। সপ্তাহে সাতদিন তারা কাজ করছেন। প্রতিদিন প্রায় ১০ হাজার পরীক্ষা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর