মুন্সীগঞ্জে আটোচালকের হামলায় ব্যবসায়ী নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে প্রতিপক্ষের মামলায় ব্যবসায়ী মনির হোসেন মাঝি (২৯) নিহত হয়েছে।

নিহত মনির মাকহাটি গ্রামের মৃত অপিজ উদ্দিনের ছেলে। সে আলদি বাজারের কসমেটিকস দোকানের মালিক ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার তুচ্ছ ঘটনা নিয়ে আলদি বাজারে অটোচালক রাজুর কথা কাটাকাটি হয় মনিরের। বুধবার সকাল ৮ টার দিকে তার দোকানে কাজ করার সময় কয়েকজন এসে হামলা চালায়। দোকানের ভেতর থেকে মনিরকে বাইরে এনে পাজরের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার মহশেপুর গ্রামের অটো চালক রাজু মিয়ার নেতৃত্বে এই ঘটনা ঘটে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন এবং গ্রেফতার অভিযান চলছে।

এই ঘটনার পর বড় আলদি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর