রামগঞ্জে চন্ডিপুর ইউপিতে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিনামূল্যে ৪০০ প্রতিবন্ধী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে৷

আজ (বুধবার) উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান,রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, সহকারী ভূমি ও ট্যাগ অফিসার হারুনুর রশিদ, ইউপি সচিব সফিকুল ইসলাম সহ ইউপি সদস্যবৃন্দ।

এছাড়াও একই সময়ে ইউপি পরিষদে ৭১৫ পরিবারের মাঝে ১০ টাকা মুল্যের ৩০ কেজি করে চাল ও ভিজিডি ১০০ পরিবারের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সময় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন সরকার। আমরা চন্ডিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্ব স্ব ওয়ার্ডের জনপ্রতিনিধি ও ইউপি সদস্যদের মাধ্যমে কর্মহীন, অসহায়, মধ্যবিত্ত, দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক প্রতিবন্ধী সহ সকল শ্রেণি পেশার মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে তা বিতরণ করে আসছি। পর্যায়ক্রমে যখন যে কর্মসূচি আসে তখন তা সাঠিকভাবে জনপ্রতিনিধি ও ইউপি সদস্যদের সমন্বয়ে লিস্টির মাধ্যমে বিতরণ করে থাকি। আমাদের রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খান ও এসব বিষয়ে আন্তরিকতার সাথে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন তাই উনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর