ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বইছে দমকা হাওয়া। ক্ষণে ক্ষণে ভারী বৃষ্টিও হচ্ছে বিভিন্ন স্থানে। এছাড়া বঙ্গোপসাগরে ও পটুয়াখালীর নদ-নদীতে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কলাপাড়ায় নৌকা ডুবে এক ভলান্টিয়ার নিখোজ।
নদীর চর এলাকার বাসিন্দা মনির বলেন, স্বাভাবিকের তুলনায় নদীতে পানি বেশি। পানি বৃদ্ধি পেলে ঘর ছেড়ে উচু ভবনে এ যামু।
পটুয়াখালী নদী বন্দরের কর্মচারী সুমন বলেন, নদীতে আজ পানির চাপ বৃদ্ধি। যে হারে পানি বারছে তাতে সমস্যা হতেও পারে।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আম্পান সুপার সাইক্লোন পায়রা সমুদ্র বন্দর ও পটুয়াখালী জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ। এ পর্যন্ত পটুয়াখালীতে ২৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাত আঘাত হানতে পারে।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বপ্রাপ্ত জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, কলাপাড়া ধানখালী ৬ নং ইউনিটের টিম লিডার শাহ আলম নৌকা পার হওয়ার সময় তার চার সহযোগী সহকারে নৌকা ডুবে যায়, তিনজন সাথে উঠতে পারলেও এখন পর্যন্ত শাহ আলমকে উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছেছে, উপজেলা প্রশাসন কোস্টগার্ডকে কল করেছে।
বার্তা বাজার/টি.সি