মহামারী করোনায় আক্রান্তের সংখায় শীর্ষস্থানে থাকাটাও গর্বের বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) চলমান করোনা পরিস্থিতির মাঝে হোয়াইট হাউজে অনুষ্ঠিত প্রথম কেবিনেট মিটিংয়ে তিনি একথা বলেন।
ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত। তারপরেই ৩ লাখ করোনা পজেটিভ রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আরেক শক্তিশালী রাষ্ট্র রাশিয়া।
মঙ্গলবারের ওই মিটিংয়ে ট্রাম্প জানান, আমাদের করোনা টেস্ট বেশি হয়েছে। আমাদের প্রযুক্তিও উন্নত। তাই আমরা নিশ্চিতভাবে এত আক্রান্ত পেয়েছি। এইদিক দিয়ে আমরা গর্ব করতেই পারি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, যখন আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানের বিষয়টি প্রচার করা হয়, তার সঙ্গেই যেনো টেস্টের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র সবার চেয়ে এগিয়ে – সে বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বুধবার (২০ মে) পর্যন্ত সারাবিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৮৮ হাজার ৮৩১ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ২৪ হাজার ৯৫৮ জনের। এছাড়াও, সুস্থ হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ১৯ লাখ ৫৯ হাজার ১৩৭ জন। সূত্রে-বিবিসি
বার্তাবাজার/এসজে