পাবনায় হার্ভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এমপি প্রিন্স

পাবনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ সকালে রাজাপুরে কৃষকের পাকা ধান হার্ভেষ্টার মেশিন দিয়ে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

এসময় এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক বান্ধব সরকার। কৃষি পণ্য উৎপাদনের সময়ে সাধারণত শ্রমিক সংকট দেখা দেয়। আর বর্তমানে করোনা ভাইরাসের কারণে সবশ্রেণির মানুষ গ্রহবন্ধি হয়ে পড়ায় কৃষক শ্রমিক সংকটে পড়েছে।
কৃষকের কষ্টে উৎপাদিত ফসল সুষ্ঠু ভাবে ঘরে তোলার লক্ষে সরকার সহজ শর্তে ধান কাটার জন্য হার্ভেষ্টার মেশিন প্রদান করেছেন। ফলে কৃষক স্বল্প সময়ে স্বল্প খরচে তার সোনার ধান ঘরে তুলতে পারছে কৃষক।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কুন্তলা ঘোষ,জেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সম্পাদক তৌফিকুল আলম তৌফিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে হার্ভেষ্টার মেশিনের মালিক রেজাউল করিম জানান, এক ঘন্টায় ২ বিঘা জমির ধান কেটে বস্তা বন্দি করা সম্ভব। প্রতি বিঘা জমির ধান কাটতে কৃষকের কাছ থেকে নেয়া হচ্ছে ২ হাজার টাকা।

অথচ ওই কৃষক এক বিঘা জমি শ্রমিকের মাধ্যমে কেটে ঘরে তুলতে খরচ পড়ে ৩৫০০ থেকে ৪০০০ টাকা। স্বল্প সময়ে স্বল্প খরচে ধান কেটে বস্তা ভরে বাড়ি নিতে পেরে খুশি জমির মালিকরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর