আজ সন্ধ্যায় হাতিয়ায় আঘাত হানবে আম্ফান

সুপার সাইক্লোন আম্ফান তার শক্তি কিছুটা কমিয়ে এখন’অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছে। বুধবার (২০ মে) বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ঘন্তায় ১৫৫-১৬৫ কিলোমিটার গতিতে বাংলাদেশের হাতিয়া উপকূলে আঘাত হানতে পারে এটি।

একই সময়ে পশ্চিমবঙ্গের দীঘাতেও আঘাত হানবে। তবে বাতাসের এই গতিবেগ ঘন্টায় ১৮৫ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে বুধবার (২০ মে) এসব তথ্য জানা গেছে।

এনডিটিভির খবরে বলা হয়, আম্পান ভারতীয় সমুদ্র উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে এরই মাঝে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় ঝর বাতাস ও ভারী বর্ষণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে ৩ লাখেরও মানুষকে নিরাপদ আস্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। করোনার হুমকির মধ্যে এ ঘূর্ণিঝড় আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে বলে গুরুতর আশঙ্কা দেখা দিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর