বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে সারারাত হালকা-জড়ড়ো হওয়া ও বৃষ্টিপাত হয়েছে। তবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে ১০ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রামগতির বিচ্ছিন্ন মেঘনা বেষ্টিত চর আব্দুল্লা ইউনিয়ন থেকে প্রায় ২শ জন মানুষকে উদ্ধার করে আশ্রয়ন কেন্দ্রে এনেছে। প্রশাসন আসার খবর শুনে পালিয়েছে কেউ কেউ। দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ৬৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রস্তুত রয়েছে রেডক্রিসন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠন।
এদিকে মেঘনা নদীর স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই ফিট পানি বেড়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হলেও জেলেদেরকে তীরে আনার কোন উদ্যোগে দেখা যায়নি।
বার্তা বাজার/টি.সি