করোনায় বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২৫ হাজার

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ৯৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯১০ জন।

বুধবার (২০) সকাল ১০টা পর্যন্ত পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সবশেষ আপডেট তথ্য জানানো হয়েছে।

এদিকে আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি এখন পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ১৪৯ জন, যা মোট রোগীর ৮৬ শতাংশ। আর চিকিৎসাধীন রয়েছেন ২৭ লাখ ২ হাজার ৯২৬ জন। এরমধ্যে ৪৫ হাজার ৪২৫ জনের অবস্থা গুরুতর।

আক্রান্তের সংখ্যার দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৮০ জন। মারা গেছেন ৯৩ হাজার ৫৩৩ জন।

তালিকায় এরপরের অবস্থানে রয়েছে রাশিয়া, স্পেন, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুরস্ক এবং ইরান। এই দেশগুলোতে শনাক্তকৃত রোগীর সংখ্যা লাখের উপর। এছাড়া প্রতিবেশী দেশ ভারতেও শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ২৫১ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর