করোনা মোকাবিলায় নেতৃত্ব দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি করোনাভাইরাস মোকাবিলায় নেতৃত্ব দিয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসিস।

মঙ্গলবার (১০ মে) সংস্থার বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

আধানম জানান, ‘আন্তর্জাতিক সহযোগিতার যে সুতাটিকে ছিন্ন করার হুমকি’ করোনাভাইরাস দিচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেসব সদস্য রাষ্ট্র সংস্থাটির প্রতি তাদের সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।

মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনে করোনা পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা সাড়ার মূল্যায়ণ করতে একটি প্রস্তাব দেয় ইউরোপীয় ইউনিয়ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান একে স্বাগত জানিয়ে বলেন,‘আমরা যে কারো দায়বদ্ধতা চাই। আমরা বৈশ্বিক প্রতিক্রিয়ার সমন্বয় করতে কৌশলগত নেতৃত্ব অব্যাহত রাখব।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর